ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

by ABDUR RAHMAN

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ৫৪ বছরে দেশের টাকা লুটপাট হয়েছে। কেউ ফেরেশতা ছিলেন না—কেউ বেশি, কেউ কম লুটপাট করেছেন। তিনি দাবি করেন, গত ১৭ বছরে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ডা. শফিকুর রহমান বলেন, “আমি আপনাদের সন্তান হয়ে কথা বলছি। একবার আমাদের সুযোগ দিন। আমরা মালিক নয়, পাহারাদার হয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ব।”

তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “জনগণের সম্পদ লুটকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “জামায়াত ক্ষমতায় এলে ঘুষ দেওয়া-নেওয়ার সংস্কৃতি বন্ধ হবে এবং আগামী পাঁচ বছরে দেশের চেহারা বদলে যাবে। আমরা জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই।”

সমাবেশ শেষে তিনি সিলেট জেলার ৬টি ও সুনামগঞ্জ জেলার ৩টি আসনের জামায়াত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় দাঁড়িপাল্লা, দেওয়াল ঘড়ি ও রিকশা প্রতীক নিয়ে স্লোগান দেওয়া হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ