ইসরাইলের আগ্রাসন বন্ধ হলেই মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তির পথ সুগম হবে: তুরস্কের পার্লামেন্ট স্পিকার

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে দুই-রাষ্ট্রভিত্তিক উদ্যোগের ওপর জোর; আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শান্তি প্রচেষ্টায় সমর্থনের আহ্বান।

by ABDUR RAHMAN
ইসরাইলের আগ্রাসন বন্ধ হলেই মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তির পথ সুগম

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইসরাইলের বর্তমান সরকারের সামরিক অভিযান ও সম্প্রসারণবাদী নীতি বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ। তাঁর মতে, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির ভিত্তি শক্তিশালী হতে পারে।

বিজ্ঞাপন
banner

সোমবার ইস্তাম্বুলে ন্যাটো পার্লামেন্টারি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কুরতুলমুশ বলেন, কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের প্রতি চলমান অবিচারের অবসান না হলে এই অঞ্চলে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা কঠিন হবে।

তিনি বলেন, ইসরাইলের আগ্রাসী কর্মকাণ্ডের অবসান ঘটলে শুধু ফিলিস্তিনিদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত হবে না, বরং তা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফিলিস্তিন প্রশ্নে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই দীর্ঘমেয়াদি সমাধানের ভিত্তি। তাঁর ভাষায়, দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের বাইরে কার্যকর কোনো বিকল্প নেই।

এ সময় ন্যাটো সদস্য দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চলমান শান্তি উদ্যোগে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তুর্কি পার্লামেন্ট স্পিকার।

সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক উদ্যোগের প্রসঙ্গ টেনে কুরতুলমুশ আশা প্রকাশ করেন, এসব আলোচনা কেবল সাময়িক যুদ্ধবিরতিতে সীমাবদ্ধ থাকবে না; বরং একটি স্থায়ী, ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে।

সূত্র: আল জাজিরা, আনাদোলু

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ