ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

১১ দলীয় জোটের মনোনয়নও পেলেন; গত জাতীয় নির্বাচনেও ছিলেন একই আসনে প্রতিদ্বন্দ্বী

by ABDUR RAHMAN
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আবারও দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবেও তাকে বেছে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে দেলাওয়ার হোসেনের প্রার্থিতা ঘোষণা করা হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম এ ঘোষণা দেন।

দেলাওয়ার হোসেন বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সমাবেশে মাওলানা আব্দুল হালিম বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম হলো নির্বাচন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় পর্যায়ে ১১ দলের সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে জোটের মনোনীত প্রার্থী করা হয়েছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে এবং ভোটাররা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে তাদের প্রার্থী বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

জামায়াত সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন। এবার উপনির্বাচনের জন্যও তার ওপরই আস্থা রাখল দলটি।

ঠাকুরগাঁও-১ আসনটি সদর, রুহিয়া ও ভূল্লি নিয়ে গঠিত। গত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে, শূন্য হওয়া আসনে উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। শিগগিরই এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ