‘তৃণমূল থেকে কোয়ালিফাইড নেতৃত্ব তুলে আনতে হবে’ —যুব মজলিসের দায়িত্বশীল সভায় আল্লামা মামুনুল হক

আদর্শ, নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও জনসেবার মানসিকতায় কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান; কেন্দ্রীয় সম্মেলনসহ জুলাই-আগস্টের কর্মসূচি ঘোষণা

by ABDUR RAHMAN
তৃণমূল থেকে কোয়ালিফাইড নেতৃত্ব তুলে আনতে হবে

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আজ সকাল ১০টা থেকে কেন্দ্রীয় কার্যালয় ‘তাগলীবে দ্বীন মারকাযে’ জেলা ও মহানগরী মজলিসে আমেলা সদস্যদের নিয়ে ‘শাখা দায়িত্বশীল সভা’ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, “বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতিটি কর্মীকে আদর্শবান, দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা সমাজের সর্বস্তরে নেতৃত্ব প্রদানে সক্ষম হয়। আদর্শিক চেতনা, নৈতিক চরিত্র, সাংগঠনিক দক্ষতা, জ্ঞানচর্চা ও জনসেবার মানসিকতার সমন্বয়ে কর্মীদের আত্মগঠন করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে যুব মজলিসের প্রতিটি কর্মীকে যোগ্য নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে এবং তৃণমূল থেকে কোয়ালিফাইড (যোগ্য ও দক্ষ) নেতৃত্ব তুলে আনতে হবে।”

“তিনি বলেন ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মপ্রদর্শনীর রাজনীতি থেকে মুক্ত থাকতে হবে। ব্যক্তি প্রচার নয়, বরং আদর্শ, দায়িত্ববোধ ও আল্লাহর সন্তুষ্টিকেই সর্বদা প্রাধান্য দেওয়া উচিত।” তিনি অন্য কোনো রাজনৈতিক দল, সংগঠন বা ব্যক্তির সমালোচনা ও কটূক্তিতে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “ইতিবাচক ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে ইসলামী আদর্শের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়া ব্যবহারে কর্মীদের দায়িত্বশীলতা, সংযম ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। এমন কোনো বক্তব্য, মন্তব্য বা পোস্ট করা যাবে না, যা ব্যক্তি বা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। প্রতিটি কর্মীকে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের নীতি-আদর্শের যথাযথ প্রতিফলন ঘটিয়ে শালীনতা ও বিচক্ষণতার পরিচয় দিতে হবে।”

এর আগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফের স্বাগত বক্তব্য, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা ইমদাদ আশরাফের দারসুল কুরআন পেশ এবং মাওলানা জাকির হোসাইন ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীবের যৌথ পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়।

উক্ত সভায় যুব মজলিসের জেলা ও মহানগর শাখাসমূহের ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিগত ছয় মাসের সাংগঠনিক প্রতিবেদন পেশ এবং রিপোর্টের ওপর পর্যালোচনা করা হয়।

এবং জুলাই আগস্ট উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়

* শহীদদের স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল
* শহীদদের কবর যিয়ারত
* জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল।
ও আগামী ১১ ডিসেম্বর ২৬ইং রোজ শুক্রবার কেন্দ্রীয় সম্মেলন ঘোষণা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবরারুল হক নোমান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, অফিস বিভাগের সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সিরাজ, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম, তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, যুব ও কর্মসংস্থান বিভাগের সম্পাদক মাওলানা হাশমতুল্লাহ ফরিদি, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা জাকারিয়া আল ফারুক, কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য মুহাম্মাদ মিজানুর রহমান, মাওলানা ওসমান গনী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সাখাওয়াতুল্লাহ আমিন, মাওলানা শারাফাত হোসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

banner

এ জাতীয় আরো সংবাদ