অনুমোদনহীন হজ এজেন্সির প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

প্রতারণা রোধে সরকার অনুমোদিত হজ এজেন্সি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ

by ABDUR RAHMAN
অনুমোদনহীন হজ এজেন্সির প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

হজযাত্রীদের স্বার্থ সুরক্ষা এবং সম্ভাব্য প্রতারণা প্রতিরোধে অনুমোদনহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার মাধ্যমে পরিচালিত হজ কার্যক্রমের প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৫ জুন) মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক পত্রে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণের উদ্দেশ্যে এ সতর্কবার্তা দেওয়া হয়।

পত্রে বলা হয়, কিছু অনুমোদনবিহীন প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ প্রচার করে পবিত্র হজ পালনে আগ্রহী ব্যক্তিদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে অনেকেই নিজেদের গ্রুপ বা কাফেলা হিসেবে পরিচয় দিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, এজেন্ট, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। ফলে তাদের মাধ্যমে হজে গমন করাও সম্ভব নয়।

এ কারণে হজে গমনেচ্ছুদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, তালিকাভুক্ত ও অনুমোদিত হজ এজেন্সি ব্যতীত অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে হজ-সংশ্লিষ্ট কোনো ধরনের আর্থিক লেনদেন করা উচিত নয়।

পত্রে আরও উল্লেখ করা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন শিগগিরই ঘোষণা করা হবে। এ বিষয়ে সরকার ঘোষিত নির্দেশনা ও আনুষ্ঠানিক গাইডলাইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয় মনে করছে, অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকলে হজযাত্রীরা প্রতারণার ঝুঁকি এড়াতে পারবেন এবং নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে হজ পালনের প্রস্তুতি নিতে সক্ষম হবেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ