আল্লামা মামুনুল হকের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ-জাপান সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও কওমি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে ফলপ্রসূ মতবিনিময়

by Master Fatih
আল্লামা মামুনুল হক জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মি. কোমিনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে মোহাম্মদপুর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন।

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ও ফার্স্ট সেক্রেটারি মি. কোমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। রবিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে আমীরে মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও এসব ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আল্লামা মামুনুল হক জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মি. কোমিনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে মোহাম্মদপুর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মি. কোমিনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

আলোচনায় আল্লামা মামুনুল হক বাংলাদেশে জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষভাবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা-JICA) অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, এসব প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ও সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে কওমি মাদ্রাসার প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং শিক্ষা খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও ইতিবাচক মতবিনিময় হয়। উভয় পক্ষ ভবিষ্যতে এ খাতে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

banner

এ জাতীয় আরো সংবাদ