ময়মনসিংহে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম উমর হাসান

ময়মনসিংহ সদর উপজেলার উত্তম চন্দ্র দে স্বেচ্ছায় ইসলাম গ্রহণের পর মো. উমর হাসান নাম গ্রহণ করেছেন বলে হলফনামা সূত্রে জানা গেছে।

by Master Fatih
ময়মনসিংহে ইসলাম গ্রহণের পর মো. উমর হাসান নাম গ্রহণকারী উত্তম চন্দ্র দে

নাঈম আহমদ | ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উত্তম চন্দ্র দে নামের এক যুবক। ইসলাম গ্রহণের পর তিনি মো. উমর হাসান নাম গ্রহণ করেছেন। আদালতের নোটারি পাবলিক কার্যালয়ে সম্পাদিত হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, উত্তম চন্দ্র দে সম্পূর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে স্থানীয় এক আলেমের উপস্থিতিতে কালেমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেন।

নথি অনুযায়ী, উত্তম চন্দ্র দে ১৯৮৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম বিনয় চন্দ্র দে এবং মায়ের নাম লক্ষ্মী রানী। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর গ্রামের শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা।

ধর্মান্তরের বিষয়ে মো. উমর হাসান জানান, তিনি দীর্ঘদিন ধরে ইসলামের নীতি, আদর্শ ও জীবনব্যবস্থা সম্পর্কে অধ্যয়ন করছিলেন। পরবর্তী সময়ে ইসলামের সাম্য ও মানবিক আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

এদিকে, তাঁর ইসলাম গ্রহণের ঘটনায় এলাকার কয়েকজন মুসল্লি আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা ইসলামের আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী আহসান উল্লাহ (আনার)-এর সহায়তায় তিনি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন। এফিডেভিটের মাধ্যমে ধর্ম ও নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, পরবর্তী সময়ে ব্যক্তিগত ও দাপ্তরিক পরিচয়পত্রে তিনি মো. উমর হাসান নাম ব্যবহার করবেন।

banner

এ জাতীয় আরো সংবাদ