কবে শুরু ২০২৭ সালের রমজান? জ্যোতির্বিজ্ঞানীদের গণনায় মিলল সম্ভাব্য তারিখ

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে খবর প্রকাশ করেছে গালফ নিউজ; চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে

by ABDUR RAHMAN
২০২৭ সালের রমজান

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু ও ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ সামনে এসেছে। দুবাই থেকে প্রকাশিত সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘গালফ নিউজ’ জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব উদ্ধৃত করে হিজরি ১৪৪৮ সনের এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর আগের দিন, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় আকাশে হিজরি ১৪৪৮ সনের নতুন চাঁদ অনুসন্ধানের চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সে রাতেই প্রথম তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে এবং শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে পরদিন সোমবার থেকে মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনা শুরু করবেন।

অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী আগামী ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তবে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে, এসব তারিখ গাণিতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে ধারণা করা হয়েছে। ইসলামিক রীতি অনুযায়ী রমজান মাসের সূচনা এবং ঈদুল ফিতরের উদযাপন পুরোপুরি আকাশে নতুন চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

banner

এ জাতীয় আরো সংবাদ