যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়তে প্রশিক্ষণ অপরিহার্য: মাওলানা জালালুদ্দীন আহমদ

মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের অগ্রসর সদস্যদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

by ABDUR RAHMAN
যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়তে প্রশিক্ষণ অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে প্রশিক্ষণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের হলি উম্মাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর শাখার আওতাধীন মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় অর্ধশতাধিক অগ্রসর সদস্য অংশগ্রহণ করেন।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মীর জ্ঞান, চিন্তাশক্তি, দক্ষতা ও দায়িত্বশীলতা বিকশিত হয়। দায়িত্বশীলদের দ্বীনি জ্ঞান ও নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতন হতে হবে। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করার যোগ্যতাও অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রম শুধু আলেম-ওলামা কিংবা কোনো বিশেষ শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সমাজের সর্বস্তরের মানুষের কাছে দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রম পৌঁছে দিতে হবে।

মোহাম্মদপুর থানা শাখার সভাপতি মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় প্রশিক্ষণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

এ ছাড়া বিষয়ভিত্তিক আলোচনা করেন ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ এবং মোহাম্মদপুর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক রাহমানী।

প্রশিক্ষণ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক এইচ এম খোকন, মোহাম্মদপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আনসারুল হক, বাইতুল মাল সম্পাদক মাওলানা হাফিজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

banner

এ জাতীয় আরো সংবাদ