দেশসেরা ইংরেজি কোর্সের নতুন ব্যাচ শুরু ১০ আগস্ট

৬০ দিনের আবাসিক কোর্সে ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জনের সুযোগ

by Master Fatih
দেশসেরা ইংরেজি কোর্সের নতুন ব্যাচ শুরু ১০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ>>

রাজধানীর ডেমরায় আহমাদস এডুকেশনে শুরু হতে যাচ্ছে আবাসিক ইংরেজি ভাষা শিক্ষার নতুন ব্যাচ। আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এ ইংরেজি কোর্স এ দুর্বল ও শূন্য থেকে ইংরেজি শেখার আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন
banner

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৬০ দিনের এ আবাসিক কোর্সে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইংরেজিতে কথা বলার দক্ষতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়। কোর্সের ১৫ দিন পর থেকে শিক্ষার্থীদের বাংলা ভাষা ব্যবহার না করার নিয়ম চালু করা হয়।

আয়োজকদের দাবি, কোর্সটি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার পাশাপাশি IELTS Speaking Mock-এ ৭+ স্কোর অর্জনের উপযোগী দক্ষতা অর্জন করতে পারবেন। তবে এর জন্য শিক্ষার্থীদের নিয়মিত পরিশ্রম ও অনুশীলন করতে হবে বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, গত ছয় বছরে তাদের বিভিন্ন ব্যাচে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকে বর্তমানে ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, নিজস্ব ইংলিশ স্কুল ও কোচিং সেন্টার পরিচালনা করছেন, সরকারি-বেসরকারি চাকরিতে যুক্ত হয়েছেন এবং ফ্রিল্যান্সিং ও বিদেশি প্রতিষ্ঠানে কাজ করছেন। অনেকে IELTS-এর প্রস্তুতি নিয়ে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিদেশেও যাচ্ছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কোর্সে শিক্ষার্থীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, ব্যক্তিগত রাইটিং চেয়ার, প্রজেক্টরের মাধ্যমে পাঠদান, সার্বক্ষণিক আবাসিক শিক্ষকদের সহযোগিতা, ওয়াশিং মেশিন, তিন বেলা খাবার ও দুই বেলা নাস্তা, জেনারেটর ব্যাকআপ এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাপনার সুবিধা রাখা হয়েছে।

এ ছাড়া কোর্স শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি কোর্সের প্রয়োজনীয় বই, খাতা, কলম ও টি-শার্ট সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির ঠিকানা—আহমাদস এডুকেশন, ভবন নম্বর ৭, ডগাইর বাজার, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা।

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে 01828947077 (ভর্তি অফিস-১) এবং 01896066230 (ভর্তি অফিস-২) নম্বরে। কর্তৃপক্ষ জানিয়েছে, আসন সীমিত এবং নির্ধারিত কোটা পূরণ হলে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

banner

এ জাতীয় আরো সংবাদ