জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে ছাত্র মজলিসের বিক্ষোভ

ঢাবির রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত মিছিল; নিরাপদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান

by ABDUR RAHMAN
জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে ছাত্র মজলিসের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শাহবাগ চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব এবং ভিন্নমত দমনের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, “জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা সহিংসতার নয়; নিরাপদ, শিক্ষাবান্ধব এবং মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন ক্যাম্পাস দেখতে চাই।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা দখলদার শক্তির নিয়ন্ত্রণে থাকতে পারে না। সকল শিক্ষার্থীর নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সাজিদ, কেন্দ্রীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পাদক জাবের আল হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পূর্বের সভাপতি আমিনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহাম্মদ ওবায়দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বাইতুল মাল সম্পাদক আলী হোসেন তন্ময়। এছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

banner

এ জাতীয় আরো সংবাদ