নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তিন দফা দাবিতে চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।
বুধবার (৫ আগস্ট) দুপুর ২টায় নগরীর বিপ্লব উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিইসি মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয় সেন্ট্রাল প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে জুলাই সনদ বাস্তবায়ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি কার্যকর এবং জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে চট্টগ্রাম মহানগর খেলাফত যুব মজলিসের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সভাপতিত্বে এবং সহসভাপতি হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য জিয়াউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ, মহানগর যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল আবসার, সংগঠন সম্পাদক মাওলানা কবির আহমদ নোমানী, প্রশিক্ষণ বিভাগের সহসম্পাদক মাওলানা রহমতউল্লাহ, সংগঠন বিভাগের সহসম্পাদক মাওলানা ফয়েজ উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন, প্রকাশনা সম্পাদক আসিফুর রহমান, ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি আজিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইন এবং ছাত্র মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাঈদ আহমদ।
এ সময় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের বিপুলসংখ্যক নেতাকর্মী, সদস্য ও সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে চট্টগ্রাম মহানগর যুব মজলিসের অফিস সম্পাদক আসলাম হোসাইনের দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

