রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন, শুভেচ্ছা জানালেন শীর্ষ কর্মকর্তারা

রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক বিধান অনুযায়ী দায়িত্ব গ্রহণ; ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল ও সংসদ সচিবের শুভেচ্ছা

by ABDUR RAHMAN
রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর সংসদ ভবনে ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় হাফিজ উদ্দিন আহমদ এখন রাষ্ট্রপতির দায়িত্বও পালন করবেন।

banner

এ জাতীয় আরো সংবাদ