অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় এখনো তার সফরের তারিখ নির্ধারণ করা হয়নি।
দলীয় সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ভিসা অনুমোদনের পর বিমানের টিকিট সংগ্রহ করা হবে এবং এরপরই ইরান সফরের সময়সূচি চূড়ান্ত করা হবে।
সূত্রের দাবি, জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ভিসা হাতে পেলেই তিনি তেহরানের উদ্দেশে রওনা হবেন।
এদিকে একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদও ইরান সফর করবেন বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদলও অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এনসিপির একাধিক নেতার ভাষ্য, ইরানের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানানো এবং বাংলাদেশ-ইরান সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, এই সফর দুই দেশের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
আর/

