সংসদে যাওয়ার আগে নতুন নারী এমপিদের দক্ষ করতে জামায়াতের বিশেষ ট্রেনিং

সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট ও বক্তব্য উপস্থাপনায় দক্ষতা বাড়াতে আয়োজন; শপথের পরই শুরু হবে প্রশিক্ষণ

by ABDUR RAHMAN
বাংলাদেশ জামায়াতে ইসলামী

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

সংসদে কার্যক্রমে দক্ষতা বাড়াতে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথ গ্রহণের পরপরই এক বা দুই দিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

এই প্রশিক্ষণে সংসদের বিভিন্ন বিধি-বিধান, কার্যপ্রণালী এবং আলোচনায় অংশগ্রহণের কৌশল শেখানো হবে। বিশেষ করে বিল উপস্থাপন, বাজেট আলোচনা এবং পয়েন্ট ধরে বক্তব্য দেওয়ার বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে।

দলটির নেতারা জানিয়েছেন, নির্বাচিত নারী সদস্যদের অধিকাংশই নতুন হওয়ায় তাদের জন্য এ ধরনের প্রস্তুতি প্রয়োজন। দলীয়ভাবে অভিজ্ঞ ও শিক্ষিত প্রশিক্ষকদের মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হবে।

এদিকে মহিলা শাখার দায়িত্বশীলরা জানিয়েছেন, প্রশিক্ষণটি আগামী মাসে আয়োজন করা হবে। যেহেতু এটি ইনডোর কর্মসূচি, তাই বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের মোট ৪৯ জন প্রার্থীকে শিগগিরই গেজেট আকারে প্রকাশ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। এর মধ্যে জামায়াতসহ ১১-দলীয় জোটের সদস্য রয়েছেন ১২ জন।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৩৬টি আসন, এবং একজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচিত হয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, নতুন সংসদে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে এই ধরনের প্রশিক্ষণ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নারী প্রতিনিধিদের সক্রিয়তা বাড়াতে এটি সহায়ক হবে।

বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় সংরক্ষিত নারী আসন দীর্ঘদিন ধরে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ