‘খাতা-কলম চাই, দা-কুড়াল নয়’: শিক্ষাঙ্গন নিয়ে কঠোর বার্তা জামায়াত আমিরের

বিএনপি ‘দুর্বল আওয়ামী লীগ’ হওয়ার পথে—গণভোটের রায় না মানলে আন্দোলনের হুঁশিয়ারি

by ABDUR RAHMAN
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আমির

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে বলেছেন, “আমরা আমাদের সন্তানদের হাতে দা-কুড়াল দেখতে চাই না, আমরা খাতা-কলম দেখতে চাই।” তিনি একটি নিরাপদ ও সহিংসতামুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই বক্তব্যে তিনি বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, ক্ষমতায় গিয়ে দলটি তাদের ৩১ দফা ভুলে গেছে এবং ‘দুর্বল আওয়ামী লীগ’ হওয়ার পথে হাঁটছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ৫১ শতাংশ মানুষের রায় মানা হলেও ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করা হচ্ছে, যা দুঃখজনক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় কার্যকর না হলে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চলবে।

শফিকুর রহমান অভিযোগ করেন, জাতির সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ আইন সংশোধন ও অধ্যাদেশ বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে। আলোচনার উদ্যোগ নিলেও তার বিরোধিতা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দেশে এমন পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে নারী, শিশু ও তরুণরা নিরাপদে চলাফেরা করতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সন্ত্রাস বা প্রভাব বিস্তার তিনি দেখতে চান না বলে জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ