চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ-অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালি উন্মুক্ত থাকলেও মার্কিন চাপ অব্যাহত, সমঝোতা দ্রুত সম্পন্নের আশাবাদ

by ABDUR RAHMAN
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির ওপর মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পুরোপুরি উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে সকল লেনদেন বা চুক্তি শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।

ট্রাম্প আরও জানান, আলোচনার অধিকাংশ বিষয় ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং খুব দ্রুতই চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। তার মতে, একটি টেকসই চুক্তি নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, লেবাননের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে এবং সব বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং কূটনৈতিক আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা

banner

এ জাতীয় আরো সংবাদ