আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের আস্থা অর্জনে ব্যর্থ: ইরানের স্পিকার গালিবাফ

ইসলামাবাদে শান্তি আলোচনার পর প্রথম প্রতিক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতার প্রশংসা, মতপার্থক্য রয়ে গেছে বলেও ইঙ্গিত

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, আলোচনার পুরো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন
banner

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে গালিবাফ বলেন, আলোচনার শুরুতে ইরান সদিচ্ছা ও আগ্রহ দেখালেও অতীত অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর আস্থা তৈরি হয়নি। তার ভাষায়, এই দফার আলোচনায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বিশ্বাস অর্জন করতে পারেনি।

তিনি আরও জানান, আলোচনার মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশটির জনগণের প্রতি শুভেচ্ছা জানান।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আলোচনায় সব বিষয়ে মতানৈক্য হয়নি; অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছিল। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি জানান, হরমুজ প্রণালি ও আঞ্চলিক পরিস্থিতির মতো বিষয় যুক্ত হওয়ায় আলোচনা আরও জটিল হয়ে ওঠে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই মন্তব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা

banner

এ জাতীয় আরো সংবাদ