বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১টা ১০ মিনিটে তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলি সেনাসদর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর কিরিয়া লক্ষ্য করে হিজবুল্লাহ বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দাবি করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
হিজবুল্লাহর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শুধু সেনাসদরই নয়, তেল আবিবের উত্তরে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা ‘আমান’-এর একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। কিরিয়া এলাকা ইসরায়েলি প্রতিরক্ষা সক্ষমতার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
হামলার সময় তেল আবিব এলাকায় সরাসরি কেউ নিহত হননি। তবে মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিসেবার তথ্য অনুযায়ী, আশ্রয় নেওয়ার সময় এক নারী মাথায় আঘাত পেয়েছেন এবং একই সময় একটি গাড়ি দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষও উদ্ধার করা হয়েছে।
এদিকে, দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে। এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন, সেনাসদর ও গোয়েন্দা দপ্তরে এই ধরনের হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। হিজবুল্লাহর এই তীব্রতা, ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘর্ষের পর আরও বেড়েছে।
আর/

