যুক্তরাষ্ট্র ও ইরান দ্বিতীয় দফার বৈঠক বৃহস্পতিবার, নতুন সমঝোতার আশায় বিশ্ব

প্রথম দফার আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতির আগেই আবারও মুখোমুখি হতে পারে ওয়াশিংটন ও তেহরান

by Master Fatih
যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক । হুদহুদ নিউজ

যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দ্বিতীয় দফার বৈঠক আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ-এ অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই নতুন আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতি ২১ এপ্রিল শেষ হওয়ার আগে ছয় সপ্তাহ ধরে চলা সংঘাত বন্ধে নতুন করে মুখোমুখি আলোচনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে দুই দেশ।
একাধিক সূত্র জানিয়েছে, যদিও আলোচনা এখনও চূড়ান্ত হয়নি, তবে মধ্যস্থতাকারী একটি দেশের কূটনীতিকের দাবি—ওয়াশিংটন ও তেহরান ইতোমধ্যে নতুন বৈঠকে সম্মত হয়েছে।

বিজ্ঞাপন
banner

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে প্রস্তুত থাকে, তাহলে তিনি দ্রুত সরাসরি আলোচনায় বসতে আগ্রহী।
তিনি বলেন, “উভয়পক্ষ থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়।”
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, প্রথম দফার আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে।

ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“সবকিছু ব্যর্থ হয়নি। অনেক কিছুই ঠিকভাবে এগিয়েছে। আমরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছি।”
তবে তিনি স্পষ্ট করে বলেন, আলোচনাকে সফল পর্যায়ে নিতে হলে আরও উদ্যোগ নিতে হবে ইরানকেই।
দ্বিতীয় দফার আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে আবারও ইসলামাবাদ অথবা জেনেভা-এর নাম আলোচনায় রয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সময় ও স্থান এখনো চূড়ান্ত না হলেও বৃহস্পতিবার বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল।
ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

প্রথম দফার আলোচনা ব্যর্থ হলেও দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠক নতুন আশার সঞ্চার করেছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই যদি কার্যকর কোনো সমঝোতা হয়, তবে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

banner

এ জাতীয় আরো সংবাদ