ইরানে নিহত ৭৪২ বেসামরিক, আহত ৯০০-র বেশি

by ABDUR RAHMAN

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। সর্বশেষ তথ্যে বলা হয়েছে, অন্তত ৭৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ১৭৬ শিশু রয়েছে। আহত হয়েছেন ৯০০–এর বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৯৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আরও অনেকের তথ্য যাচাই চলছে।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, হামলায় তেহরান, কারাজ, বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকায় মসজিদ, আবাসিক ভবন, সরকারি কার্যালয় ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সানানদাজ ও ইসফাহানের সামরিক স্থাপনাতেও আঘাত হানার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন
banner

তবে এসব তথ্য এখনও প্রাথমিক এবং স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ