ঢাকা ১৩ আসনের ২৯ নং ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করেন মাওলানা মা—মু—নু—ল হক

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো’ —আমীরে মজলিস আল্লামা মামুনুল হক

by Master Fatih

 

আজ ১ মার্চ রবিবার ঢাকা-১৩ আসনের ২৯ নং ওয়ার্ড এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও অভাবগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মামুনুল হক। এ কর্মসূচির আয়োজন করে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন।

বিজ্ঞাপন
banner

ইফতার সামগ্রী বিতরণপূর্ব বক্তব্যে তিনি বলেন, “এই এলাকার মানুষ চেয়েছেন—এলাকাটি যেন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ হয়। এই এলাকার মায়েরা চেয়েছেন—তাদের সন্তানরা যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে। আমি এই দুইটি বিষয়ে পুনরায় অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ আমরা এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।”

তিনি আরও বলেন, “যারা চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রথমে চাঁদাবাজদের তালিকা প্রণয়ন করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করবো। তারা যদি যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।”

মাদক প্রসঙ্গে তিনি বলেন, “যারা মাদকের কারবার করে আমাদের সন্তানদের জীবন ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রশাসন বা কেউ যদি মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেয়, তবে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো। আমাদের জনসচেতনতা বৃদ্ধি এবং গণপ্রতিরোধমূলক কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

banner

এ জাতীয় আরো সংবাদ