ককটেল বিস্ফোরণেও চলছে ভোটগ্রহণ

by ABDUR RAHMAN

মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম।

ওসি বলেন, “ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, সেখানে ছোটখাটো একটি ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেছে। ভোটগ্রহণ চালু রয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ