তৃতীয় স্থান অর্জনে বই পুরস্কার পেয়েছেন মোঃ ইয়ামিন

সম্মাননা স্বরূপ বই পুরস্কার পেয়েছেন শেখরনগরের মোঃ ইয়ামিন।

by Master Fatih

আন নূর ইসলামিয়া নৈশ মাদরাসা (বসিলা, মোহাম্মাদপুর) থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বার্ষিক (বেফাক) পরীক্ষায় শরহে বেকয়া জামাতে তৃতীয় স্থান অর্জন করেন মোঃ ইয়ামিন।

মোহাম্মাদপুর-বসিলা আন নূর ইসলামিয়া নৈশ মাদরাসা থেকে শরহে বেকয়া জামাতের তেইশজন শিক্ষার্থী বেফাকবোর্ড পরীক্ষার নিবন্ধন করেছিলেন। প্রায় সকলে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। মাওলানা মামুনুল হকের ভাই বেফকবোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নিয়ন্ত্রাধীন জামিয়া রাহমানিয়া আজিজিয়া (বসিলা) মাদরাসায় সকাল ৯টায় থেকে দূপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটি ছিল বেফাকের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা। এ পরীক্ষা দিয়ে মাদরাসা কেন্দ্রিক তৃতীয় স্থান অর্জন করেন মোঃ ইয়ামিন।

বিজ্ঞাপন
banner

এ বিষয়ে মোঃ ইয়ামিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ এটি আমার অন্যতম একটি অর্জন। মাদরাসার শিক্ষকসহ যারা আমাকে বেফাকের শরহে বেকায়া (উচ্চমাধ্যমিক) জামাতে উত্তীর্ণ হতে ও মেধা তালিকায় থাকতে উদ্বুদ্ধ করেছেন —সকলের প্রতি রইলো কৃতজ্ঞতা।

তিনি আরো বলেন, সব ঠিক-ঠাক রেখে পড়াশোনা করে বেফাকে উত্তীর্ণ হওয়া সহজ ব্যাপার নয়, আমাকে বেশ কষ্ট করতে হয়েছে। আল্লাহ তালায়া আমার এ কষ্টকে দ্বীনের জন্য কবুল করেন। আমার জীবনে এটি মাইলফলক হয়ে থাকলো।

আন নূর ইসলামিয়া নৈশ মাদরাসার বার্ষিক মাহফিলে গুণি ব্যক্তিবর্গ, মাদারাসার শিক্ষক-শিক্ষার্থীদের সামনে ওই সম্মাননা স্বরূপ পুরস্কারটি দেওয়া হয়।

banner

এ জাতীয় আরো সংবাদ