খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা-শর্মিলা

by AMIRUL ISLAM

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে যান তারা।

বিজ্ঞাপন
banner

পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের মোট ২০ জন সদস্য ছিলেন।

তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে শামিল হন। এরপর কিছুক্ষণ অবস্থান করে বের হয়ে যান।

জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ