আওয়ামী আমলের ২ মামলায় জামিন পেলেন আখতার

by AMIRUL ISLAM

দুই মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জামিন পেয়েছেন।

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই জামিন আদেশ দেন। আখতার হোসেনের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

আখতারের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক জানান, শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় আজ (রোববার) জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত আখতার হোসেনের জামিন মঞ্জুর করেন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ