‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর ৪ হাজার সদস্য যোগ দিচ্ছে এনসিপিতে

জুলাই আন্দোলনের লক্ষ্যে বাস্তবায়ন ও রাজনৈতিক শক্তি বাড়াতে একযোগে এনসিপিতে যোগদান

by ABDUR RAHMAN
‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর ৪ হাজার সদস্য যোগ দিচ্ছে এনসিপিতে

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সংগঠনের প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্ট একাধিক কেন্দ্রীয় নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৫ মে) বিকেলে এনসিপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সদস্য অংশ নেবেন।

জানা গেছে, যোগদানকে কেন্দ্র করে ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর শীর্ষ নেতারা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে ছোট পরিসরে আন্দোলন চালিয়ে গেলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছিল না। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের মূল দাবি বাস্তবায়ন ও কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে।

সভাপতি মো. সালমান হোসেন বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা একমত হয়ে এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের লক্ষ্য হচ্ছে গণভোট, সংস্কার এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বড় প্ল্যাটফর্মে কাজ করা।

অন্যদিকে, সহ-সভাপতি আতিকুল ইসলাম গাজী উল্লেখ করেন, দেশের পরিবর্তনের জন্য যে আদর্শ নিয়ে তারা আন্দোলনে নেমেছিলেন, তা বাস্তবায়নে বড় রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত হওয়াই এখন সময়ের দাবি।

এনসিপির পক্ষ থেকেও এই যোগদানকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনসিপির সঙ্গে যুক্ত হচ্ছেন, যা দলটির সাংগঠনিক শক্তি আরও বাড়াবে এবং জনমুখী রাজনীতিকে এগিয়ে নেবে।

বিশ্লেষকদের মতে, সামনে নির্বাচন ২০২৬ ঘিরে রাজনৈতিক দলগুলোর পুনর্গঠন ও নতুন জোট তৈরির প্রবণতা বাড়ছে। এ প্রেক্ষাপটে ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর মতো সংগঠনের একযোগে বড় দলে যোগদান দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ