‘সংস্কার না হলে সংবিধান পুনর্লিখন করব’—বিএনপিকে সতর্কবার্তা মাওলানা মামুনুল হকের

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে সংবিধান পুনর্লিখন করব, চার দফা দাবি তুলে ধরলেন খেলাফত মজলিস আমির

by Master Fatih
সংস্কার না হলে সংবিধান পুনর্লিখন করব

অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ
সংবিধান পুনর্লিখনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে ভবিষ্যতে নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-তে আয়োজিত দিনব্যাপী জাতীয় কনভেনশনের সমাপনী অধিবেশনে তিনি এ বক্তব্য দেন।

বিজ্ঞাপন
banner

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কনভেনশনের আলোচ্য বিষয় ছিল—
“গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট”।

মামুনুল হক বলেন,
“জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করা হলে তা সবার জন্য কল্যাণকর হবে।”

তিনি সতর্ক করে বলেন,
“অন্যথায় ভবিষ্যতে যে গণবিস্ফোরণ সৃষ্টি হবে, তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে পারে।”

সরকারের কাছে তিনি চারটি মূল দাবি তুলে ধরেন—
১. সংবিধান সংস্কার
২. ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভারসাম্য প্রতিষ্ঠা
৩. দলীয়করণ ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো
৪. নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের নিশ্চয়তা

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন,
“কোনো ধরনের শর্ত ছাড়াই সংবিধান সংস্কার করতে হবে। অন্যথায় আমরা নতুন করে সংবিধান প্রণয়নের পথে অগ্রসর হব।”

তিনি আরও বলেন,
“স্পষ্টভাবে বলতে চাই—সংস্কার না হলে সংবিধান পুনর্লিখনের উদ্যোগ গ্রহণ করা হবে।”

banner

এ জাতীয় আরো সংবাদ