আজ রাত থেকেই ধীরগতি হবে ইন্টারনেট, ৪ দিনের সতর্কবার্তা

by ABDUR RAHMAN

সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশে সাময়িকভাবে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট চারদিন প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে এই কাজ চলবে।

এই সময় রক্ষণাবেক্ষণ কার্যক্রমটি ট্রাফিক ইফেক্টিং হওয়ায় SMW5 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে বিএসসিপিএলসি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালে তাদের অন্যান্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা সচল রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরায় নিশ্চিত করা যায়।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ