নয়া দিগন্তে চাকরির সুযোগ

by fateema janna

জাতীয় দৈনিক নয়া দিগন্তের অনলাইন বিভাগে সাব এডিটর পদে জনবল নিয়োগ দেয়া হবে। এ পদে মোট ৩ জন নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত পত্রিকায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন
banner

তাতে বলা হয়, আবেদনকারীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি স্বনামধন্য কোনো জাতীয় দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা, ওয়েবসাইট ব্যবস্থাপনা, নিউজ এডিটিং এবং ইংরেজি ভাষা ও অনুবাদে দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

আগ্রহীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র এই-dmclhr2004@gmail.com মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।

banner

এ জাতীয় আরো সংবাদ