একটি পক্ষ ইসলামের ভুল বার্তা সমাজে ছড়াবার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে যশোরে ওলামায়ে মাশায়েখদের এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘একটি পক্ষ ইসলামের ভুল বার্তা সমাজে ছড়াবার চেষ্টা করছে। যারা নবী-রাসূলকে নিষ্পাপ মনে করেন না, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করেন না, তারা আজকে ইসলামের ইজারা নেয়ার চেষ্টা করছেন, এটা রুখে দিতে হবে। আমাদের থেকে আপনারা আলেমগণ শতগুণ বেশি জানেন। তাই ইসলামের সঠিক বার্তাটি সমাজে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, কিছু লোক ইসলামের কথা বলে অনৈসলামিক কাজটা বেশি করছেন এবং তারা মা-বোনদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এজন্য ইসলামের সঠিক বার্তাটি পৌঁছে দিতে হবে। এসময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
আবুআ/

