ভোটার হতে নির্বাচন কমিশনে গেলেন তারেক রহমান  

by AMIRUL ISLAM

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে ভোটার হবার জন্য গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি ইসি ভবনে পৌঁছান।

বিজ্ঞাপন
banner

তারেক রহমান ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হবেন। ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন তিনি। বাকী প্রক্রিয়া শেষ করার জন্য ইসিতে আসছেন।

এর আগে শুক্রবার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। এতে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, ইসি চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার করতে পারে।

ইসির সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর বিশেষ ব্যবস্থায় একমাত্র তারেক রহমানই ভোটার হচ্ছেন, বিষয়টি এমন নয়। এর আগে অনেকেরই এভাবে ভোটার হওয়ার উদাহরণ আছে। ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী ভোট অনুষ্ঠানের আগের দিনও ভোটার হওয়া যায়।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ