সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপে আধিপত্যের দ্বন্দ্ব, সংঘর্ষে যুবক নিহত

আধিপত্য বিস্তার ও স্থানীয় বিরোধের জেরে সংঘর্ষ, আহত অন্তত ৮

by ABDUR RAHMAN

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সজিব নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী আমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সজিব (২৫) মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের ছেলে। তিনি স্থানীয় যুবদল নেতা শাহাবুদ্দিনের একটি গ্যারেজে কাজ করতেন।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মুরাদপুর ইউনিয়ন পরিষদের সামনে যুবদল নেতা শাহাবুদ্দিন ও আলিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বুধবার সকালে শাহাবুদ্দিনের অনুসারীরা আলিমের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে সজিব গুরুতর আহত হলে পরে তার মৃত্যু হয়।

আলিমের স্ত্রী তাহমিনা আক্তারের অভিযোগ, তার স্বামীকে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে এলাকাবাসী উৎসাহ দেওয়ায় প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি সিএনজি ও মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আলিমকে অপহরণের চেষ্টা করে। একপর্যায়ে ভুলবশত সজিবকে আলিম ভেবে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয় বলে দাবি করেন তিনি।

অন্যদিকে শাহাবুদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান, চাল বিতরণ নয়, বরং রিকশার ব্যাটারি চুরির ঘটনায় টাকার লেনদেন নিয়ে আলিমের সঙ্গে তার বিরোধ ছিল। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো নিহতের মরদেহের ময়নাতদন্তের কথা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুর ইসলাম বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ