রিকশা প্রতীকের সাদিক সালীম হতে পারেন সুনামগঞ্জ-৫ আসনে জোটের প্রার্থী

by AMIRUL ISLAM

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী সাদিক সালীমের নাম আলোচনায় রয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তার পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সুনামগঞ্জ নির্বাচন কমিশন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিজ্ঞাপন
banner

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সভাপতি শায়েখ মাওলানা কামাল উদ্দিন, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রহমত আলি, সিনিয়র সহ সভাপতি মাওলানা আলি হায়দর, সহ সভাপতি জহির উদ্দিন, সহ সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মজিদ, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, সেক্রেটারী মাওলানা আব্দুল খালিক মানিক, সহ সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, নির্বাহী সদস্য ডা: নুর আলম, বাংলাবাজার ইউনিয়ন সভাপতি মাওলানা সুলতান মাহমুদ, জনাব হেলাল আহমদ প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-৫ আসনে জোটগত রাজনীতির অংশ হিসেবে সাদিক সালীমকে প্রার্থী করার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। এলাকাবাসীর মধ্যে তার গ্রহণযোগ্যতা ও দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তাকে বিবেচনায় রেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে বলে জানা গেছে।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন, ইনশাআল্লাহ সুনামগঞ্জ-৫ আসনে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক রাজনীতির পক্ষে রিকশা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ