রিকশায় চড়ে শপথ নিতে আসলেন রিকশা প্রতীকের মাওলানা হানজালা

by AMIRUL ISLAM

রিকশায় চড়ে শিপথ নিতে আসলেন মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদশে খেলাফত মজলিসের নেতা মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় শপথ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশাযোগে প্রবেশ করেন তিনি।

বিজ্ঞাপন
banner

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, রিকশায় চড়ে সংসদ ভবনে প্রবেশ করছেন হানজালা।

এসময় তাকে ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্য ও সাংবাদিকরা। রিকশায় হানজালার পাশে অন্য আরেকজনকে বসে থাকতে দেখা গেছে ভিডিওতে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মাওলানা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা ‘পীরজাদা হানজালা’ নামেও পরিচিত।

১৯৯৭ সালের ২৪ মার্চ মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মুবিন উদ্দিন আহমেদ নওশিন মিয়া এবং দাদার নাম আবুল হাফেজ মোহসেন উদ্দিন আহমদ। হাজী শরীয়তুল্লাহ রহ. এর সপ্তম পুরুষ তিনি।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ