কয়েকটি আরব দেশে ভয়াবহ বিস্ফোরণ

by AMIRUL ISLAM

কুয়েত-বাহরাইন-আবুধাবিসহ কয়েকটি আরব দেশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জরুরি সতর্কতা জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয় অবস্থিত।

ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর বাহরাইনে জরুরি সাইরেন বেজে ওঠে।

বিজ্ঞাপন
banner

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাহরাইন কর্তৃপক্ষ সতর্কব্যবস্থা সক্রিয় করেছে। জনগণকে শান্ত ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া কুয়েতেও সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ