ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির মৃত্যুর গুজবের মধ্যেও প্রকাশিত হাতে লেখা বার্তা

ইসরায়েলের দাবি অনুসারে নিহত হলেও লারিজানির ‘এক্স’ অ্যাকাউন্টে তার হাতে লেখা চিরকুট প্রকাশ, তেহরান এখনও আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি

by ABDUR RAHMAN

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির হাতে লেখা একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যদিও ইসরায়েলি সেনাবাহিনী আগে দাবি করেছে, তিনি নিহত হয়েছেন। তেহরান এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ইরানের রাষ্ট্র-ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলো লারিজানির হাতে লেখা বার্তাটি প্রচার করেছে। চিরকুটটি মূলত সম্প্রতি শ্রীলঙ্কার কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নৌসেনাদের স্মরণে লেখা। মঙ্গলবার (১৭ মার্চ) তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন
banner

হাতে লেখা বার্তায় লারিজানি উল্লেখ করেছেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সাহসী সদস্যদের জানাজার অনুষ্ঠান উপলক্ষে : তাদের স্মৃতি চিরকাল ইরানি জনগণের হৃদয়ে অম্লান থাকবে এবং এই শাহাদাতসমূহ সশস্ত্র বাহিনীর কাঠামোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ভিত্তিকে বহু বছর ধরে আরো শক্তিশালী করবে। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করেন।”

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, আলি লারিজানি ও বাসিজ মিলিশিয়ার প্রধান গোলামরেজা সোলেইমানিকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালানো হয়েছে। তবে তেহরান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

লারিজানি ছিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব এবং দেশটির কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে দেশের নীতি ও প্রতিরক্ষা কৌশলকে প্রভাবিত করতেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ