নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অবস্থিত গণকবর জিয়ারত করা হয়েছে।
বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।
পরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী জুলাই শহীদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক সাখাওয়াত হুসাইন হাসিবসহ ঢাকা মহানগর পশ্চিমের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

