‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আমীরে মজলিসের

by Hasan Al-Mahmud

আমীরে মজলিস আল্লামা মামুনুল হক রচিত ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের ওপর অনুষ্ঠিত বুক রিভিউ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুরস্থ হলি উম্মাহ সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বইটির লেখক ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিজ্ঞাপন
banner

প্রতিযোগিতায় ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইটি পাঠ করে লিখিত রিভিউ ও ভিডিও বক্তব্য—দুই ক্যাটাগরিতে অংশগ্রহণকারীরা নিজেদের পর্যালোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আয়োজক কর্তৃপক্ষ ঘোষণা করেন, জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামীতে দেশের প্রতিটি বিভাগে পৃথকভাবে বুক রিভিউ প্রতিযোগিতা আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।

মাওলানা আল আবিদ শাকির ও মাওলানা মাহমুদুল হাসান সাগরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা এহসানুল হক। বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ইব্রাহীম জামিল, মাওলানা সালাহউদ্দিন মাসুদ, সময় টিভির সিনিয়র সাব-এডিটর মাওলানা আব্দুল্লাহ তামীম এবং মানবাধিকারকর্মী আকিফ আব্দুল্লাহ প্রমূখ।

banner

এ জাতীয় আরো সংবাদ