সরকার যাত্রার শুরুর ছয় মিনিটেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক

চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশে সরকারের সমালোচনা করে এ মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

by Master Fatih
শাপলা চত্বরে বক্তব্য দিচ্ছেন আল্লামা মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ>>

শাপলা চত্বরে ১১ দলের উদ্যোগে ছয় দফা দাবি আদায়ে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “সরকার যাত্রার শুরুর ছয় মিনিট অতিক্রান্ত হওয়ার আগেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”

আল্লামা মামুনুল হক বলেন, খলিফা উমর (রা.) খেলাফতকালে মসজিদে নববীতে দাঁড়িয়ে সাহাবিদের উদ্দেশে জানতে চেয়েছিলেন, তিনি যদি সঠিক পথ থেকে বিচ্যুত হন, তাহলে তাদের আচরণ কী হবে।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, তখন বশীর ইবনে সাদ (রা.) দাঁড়িয়ে বলেছিলেন, উমর (রা.) সঠিক পথ থেকে বিচ্যুত হলে তীরকে যেভাবে সোজা করে ছুড়ে দেওয়া হয়, উম্মতে মুসলিমাহ সেভাবেই তাকে সোজা করে দেবে। এ কথা শুনে উমর (রা.) আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছিলেন, আল্লাহ মুসলিম জাতির মধ্যে খলিফাকে সঠিক পথে রাখার মতো মানুষ দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন।

আল্লামা মামুনুল হক বলেন, “আমাদের প্রশ্ন করা হয়, ছয় মাস যেতে পারেনি, আমরা কেন কঠোরতা অবলম্বন করছি? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সরকার যাত্রার শুরুর ছয় মিনিট অতিক্রান্ত হওয়ার আগেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”

তিনি আরও বলেন, “যে জাতি উমর (রা.)-এর মতো মানুষকেও ভুল করলে ছাড় না দেওয়ার শপথ নেয়, সেই জাতির মসনদে বসে যদি জাতিকে ভুল পথে পরিচালিত করতে চান, শুরুতে হাতে ধরে, পায়ে ধরে বলব। এরপরও যদি সঠিক পথে পরিচালিত না হন, তাহলে ঘাড় ধরতে বিন্দুমাত্র হাত কাঁপবে না।”

banner

এ জাতীয় আরো সংবাদ