ইরান ইস্যুতে প্রশ্ন করতেই সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

ভিন্নমত প্রকাশকারী সংবাদমাধ্যমকে ‘ভুয়া খবর’ আখ্যা, সামরিক সাফল্য নিয়ে ফের সরব সাবেক মার্কিন প্রেসিডেন্ট

by ABDUR RAHMAN
ইরান ইস্যুতে প্রশ্ন করতেই সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং দেশটির সামরিক সক্ষমতা বড় ধরনের আঘাতের মুখে পড়েছে।

বিজ্ঞাপন
banner

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইরানের অধিকাংশ উৎক্ষেপণ ব্যবস্থা এখন আর কার্যকর নেই।”

ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আবার সামরিক অভিযান চালালে অবশিষ্ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও দ্রুত ধ্বংস করে দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনামূলক প্রতিবেদনগুলোকে “ভুয়া খবর” বলে উড়িয়ে দেন। এসময় এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান তিনি।

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ সামরিক বিজয় অর্জন করেছে। শুধু কিছু মানুষ, যারা সত্য লিখতে চায় না, তারাই এটি মানতে চায় না।”

তিনি ওই সাংবাদিককে উদ্দেশ করে বলেন, “তোমার সম্পাদকরা যা লিখতে বলে, তুমি তাই লেখো। তোমার লজ্জা হওয়া উচিত।”

মার্কিন প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টা করছে।

তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও বিশ্লেষকদের একাংশের দাবি, ইরান এখনো উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধরে রেখেছে। সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধবিরতির পর এই ইস্যুতে ভিন্নমত দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে।

ট্রাম্প অবশ্য এসব বিশ্লেষণ প্রত্যাখ্যান করে নিজের অবস্থানে অনড় রয়েছেন।

সূত্র: আল জাজিরা

banner

এ জাতীয় আরো সংবাদ