কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা ‘আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’।
আজ বুধবার (৪ মার্চ) অস্ট্রেলিয়ার সিডনিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কার্নি বলেন, আন্তর্জাতিক আইন মেনে এই হামলা হয়নি। জাতিসংঘ বা কোনো মিত্র দেশের সঙ্গে আলোচনা না করেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই হামলা চালিয়েছে। বেসামরিক নাগরিকদের জানমাল রক্ষায় দ্রুত সংঘাত কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, ইরানে হামলার পক্ষে কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য প্রমিলা জয়পাল। ইরান যুদ্ধের নিয়ে হাউস ব্রিফিংয়ের পর তিনি সাংদিকদের একথা বলেন। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি তৈরি করছে, এমন কোনো প্রমাণ তাদের দেওয়া হয়নি।
আবুআ/

