আল্লামা আব্দুল হামীদের সঙ্গে মন্ত্রী ইশরাকের সৌজন্য সাক্ষাৎ

by AMIRUL ISLAM

দেশের শীর্ষ আলেম, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক, কেরানীগঞ্জ মক্কীনগর মাদ্রাসার পরিচালক আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর) এর সাথে সাক্ষাৎ ও দোয়া নিতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে অবস্থিত জামিআ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসায় এসেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

ইশরাক হোসেন সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও মুন্সিগঞ্জের সিরাজদিখানের কৃতি সন্তান সাদেক হোসেন খোকার পুত্র।

বিজ্ঞাপন
banner

গতকাল রোববার (১ মার্চ) অনুষ্ঠিত এ সাক্ষাতে মাদ্রাসার শিক্ষাব্যবস্থা, ধর্মীয় শিক্ষা কার্যক্রম এবং দেশ-জাতির কল্যাণে করণীয় বিষয়ে আলোচনা হয়। এসময় প্রতিমন্ত্রী দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন।

আল্লামা আব্দুল হামীদ প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালনের জন্য বিশেষ মোনাজাত করেন এবং ইসলামী শিক্ষা বিস্তারে সরকারের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ