রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে সরকার: বিদ্যুৎমন্ত্রী

by AMIRUL ISLAM

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,  রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই আমার মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার।

গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন
banner

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে রমজান মাস ভালোভাবে পরিচালনা করা। পাশাপাশি সামনে কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল মোকাবিলা করাও বড় চ্যালেঞ্জ। এটি একটি টেকনিক্যাল বিষয়, মাঝে মাঝে ছোটখাটো ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে। তবে আমরা চেষ্টা করছি, যেন বেশিরভাগ সময়ই ভালো বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে।

মন্ত্রী আরো বলেন, বিগত সময়ের বিপুল পরিমাণ বকেয়া এবং জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা মিলিয়ে এটি আমার জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষা। তারপরও আমি সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সুফল দেওয়া যায়।

সাংবাদিকদের সাথে মতবিনিময় করার পরে তিনি সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং শিয়ালকোলের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের করব জিয়ারত করেন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ