‘ভোটাধিকার প্রয়োগে বাধা মানেই ফ্যাসিবাদ’ — লক্ষ্মীপুরে রেজাউল করিম

by ABDUR RAHMAN

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেছেন, “ভোট দেওয়া নাগরিকের মৌলিক গণতান্ত্রিক অধিকার। কিন্তু যদি মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়, তাহলে তা পুরোনো ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়।” তিনি অভিযোগ করেন, “ভোট ইঞ্জিনিয়ারিং ও নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত সমর্থন এবং জনমতের সঠিক প্রতিফলন বাধাগ্রস্ত করা হয়েছে।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী কেডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সদর উপজেলা উন্নয়ন ফাউন্ডেশন।

বিজ্ঞাপন
banner

ড. রেজাউল করিম বলেন, লক্ষ্মীপুরের এক লাখ ২৩ হাজার মানুষ তাদের প্রতি সমর্থন, ভালোবাসা ও আস্থা প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, সমর্থকরা নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তাদের পাশে দাঁড়িয়েছেন। ভোট দিতে গিয়ে অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গত নির্বাচনে তারা তাকওয়াভিত্তিক সমাজ গঠনের কথা বলেছিলেন। জনগণ যদি ইনসাফের পক্ষে রায় দেন, তবে খোলাফায়ে রাশেদীনের আদর্শ অনুসরণ করে সমাজের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, দেশের মানুষ এবার তাদের আহ্বানে সাড়া দিয়েছেন।

উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির নুর মোহাম্মদ রাসেল, জামায়াত নেতা হারুনুর রশিদ ও খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ