ব্যভিচার ও মদপানের অপরাধে যুবক-যুবতীকে ১৪০ বার বেত্রাঘাত

by AMIRUL ISLAM

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে রাষ্ট্রীয় শরিয়া আইন লঙ্ঘনের অপরাধে দুই তরুণ-তরুণীকে প্রকাশ্যে ১৪০ বার বেত্রাঘাত করা হয়েছে। বিবাহবহির্ভূত অবৈধ শারীরিক সম্পর্ক এবং মাদক গ্রহণের অপরাধে গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তাদের এই শাস্তি প্রদান করা হয়।

আচেহ প্রদেশের ইতিহাসে এটিই এক সেশনে সর্বোচ্চ সংখ্যক বেত্রাঘাতের রেকর্ড বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেত্রাঘাত চলাকালীন ওই তরুণী কাঁদছিলেন। ৩ জন নারী কর্মকর্তা পর্যায়ক্রমে তাকে বেত দিয়ে শাস্তি প্রদান করেন। একপর্যায়ে তিনি মঞ্চেই লুটিয়ে পড়লে নারী পুলিশ সদস্যরা অ্যাম্বুলেন্সে নিয়ে যান। আচেহ প্রদেশের শারিয়া ফৌজদারি বিধি অনুযায়ী, ব্যভিচারের জন্য ১০০টি এবং মদ্যপানের জন্য ৪০টি বেত্রাঘাতের বিধান রয়েছে।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শরিয়া আইন কার্যকর রয়েছে। এর ফলে এই প্রদেশে অন্যান্য প্রদেশ থেকে তুলনামূলক কম অপরাধ সংঘটিত হয়ে থাকে।

সূত্র: বিবিসি।

banner

এ জাতীয় আরো সংবাদ