মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ আসামির শুনানি আজ

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে রবিবার (১৮ জানুয়ারি) মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

ওবায়দুল কাদেরের পাশাপাশি অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান।

বিজ্ঞাপন
banner

আসামিদের বিরুদ্ধে জুলাই–আগস্টের আন্দোলন দমন, হত্যাযজ্ঞ এবং অন্যান্য গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওবায়দুল কাদেরের উসকানি ও নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর দমন ও নিপীড়ন চালিয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে পলাতক আসামিদের জন্য পত্রিকায় হাজির হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ