মাদুরোর সমর্থনে নিউইয়র্কের কারাগারের বাইরে বিক্ষোভ

by AMIRUL ISLAM

ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনে নিউইয়র্কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের ব্রুকলিন এলাকায় অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের বাইরে বিপুলসংখ্যক নাগরিক এই বিক্ষোভে অংশ নেন।

বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মুক্তি দাবি করেন এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন।

বিজ্ঞাপন
banner

তাদের বক্তব্যে বলা হয়, মার্কিন সামরিক অভিযান সম্পূর্ণভাবে নিন্দনীয় এবং এটি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ।

বিক্ষোভকারীরা ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েনের বিরোধিতা করে বলেন, তেলের জন্য রক্তপাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব দেশের মধ্যে তুরস্ক, স্পেন ও ভারত উল্লেখযোগ্য।

সূত্র: ডেইলি জং।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ