পল্টনে আকিজ রিসোর্সের সাউথ এশিয়া ট্রাভেল এন্ড হজ সার্ভিসের অফিস উদ্বোধন

by NUR ALAM

নিজস্ব প্রতিবেদক >>>

আকিজ রিসোর্সের প্রতিষ্ঠান সাউথ এশিয়া ট্রাভেল এন্ড হজ্জ সার্ভিস-এর নতুন অফিসের গ্রান্ড উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রূপায়ণ টাওয়ারের ১২ তলায় এ অফিসের শুভ উদ্ভোধন করেন আকিজ রিসোর্সের কর্ণধার সিইও ও এমডি শেখ জসিমউদ্দীন।

বিজ্ঞাপন
banner

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহবরে মিল্লাত মোহাফেজে খতমে নবুওয়ত আল্লামা আব্দুল হামীদ পীরসাহেব মধুপুর, যিনি হাজ্জ ও ওমরার ওপর বক্তব্য রাখার পাশাপাশি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ এবং দেশের বিশিষ্ট আলেম ও উলামা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখে শেখ জসিমউদ্দীন বলেন, “আমি এই খাতটিকে হাজিদের জন্য আরও স্বচ্ছ ও ট্রান্সপারেন্ট করতে চাই। আমাদের লক্ষ্য, হাজিরা যাতে কোনো প্রতারণা বা অসুবিধার সম্মুখীন না হন। এ মাধ্যমে হজ ও ওমরার খাতে মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।”

উপস্থিত অতিথিরা একমত হয়েছেন যে আকিজ রিসোর্সের এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের হজ্ ও ওমরা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং অ-ব্যবস্থাপনা দূর করতে সহায়ক হবে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ