চীনে একসন্তান নীতি সম্পূর্ণ ব্যর্থ, জনসংখ্যা বাড়াতে সরকারের নানা পরিকল্পনা

by AMIRUL ISLAM

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ক্রমাগত জনসংখ্যা হ্রাসের প্রেক্ষাপটে জনসংখ্যা বাড়াতে একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জনসংখ্যা কমে যাওয়ায় উদ্বিগ্ন চীনা সরকার সন্তান জন্মদানে উৎসাহ দিতে বিভিন্ন নীতি গ্রহণ করছে। নতুন পরিকল্পনার আওতায় গর্ভনিরোধক ওষুধ ও সংশ্লিষ্ট পণ্যের ওপর ১৩ শতাংশ বিক্রয় কর আরোপ করা হয়েছে। তবে শিশুদের দেখভাল ও পরিচর্যা–সংক্রান্ত সেবাগুলোকে এ করের বাইরে রাখা হয়েছে।

বিজ্ঞাপন
banner

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, এই উদ্যোগের ফলে ১৯৯৪ সাল থেকে কার্যকর থাকা এক-সন্তান নীতির সীমাবদ্ধতা কার্যত বিলুপ্ত হয়েছে। এছাড়া বিয়ে-সংক্রান্ত সেবা এবং বয়স্কদের যত্নের ক্ষেত্রেও ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই পরিকল্পনাটি একটি বৃহত্তর জনসংখ্যা বৃদ্ধির কৌশলের অংশ, যার মধ্যে অভিভাবকদের ছুটি বৃদ্ধি, আর্থিক সহায়তা প্রদান এবং পরিবার গঠনে উৎসাহ দেওয়ার মতো উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে চীনের রাজধানী বেইজিং তরুণ নাগরিকদের বিয়েতে আগ্রহী করে তুলতে এবং দম্পতিদের সন্তান নেওয়ার বিষয়ে উৎসাহিত করতে জোরালো প্রচার চালিয়ে যাচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনের জনসংখ্যা টানা তিন বছর ধরে কমছে। ২০২৪ সালে দেশটিতে মাত্র ৯.৫৪ মিলিয়ন শিশুর জন্ম হয়েছে, যা এক দশক আগের জন্মহারের প্রায় অর্ধেক। এই পরিস্থিতিই চীনকে জনসংখ্যা বৃদ্ধিতে নতুন করে ভাবতে বাধ্য করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: জিও নিউজ।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ